সত্তা লেখা, শব্দ বা বিশেষজ্ঞ খুঁজুন

হোম / প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ও উত্তর

সেবা, ফি, গোপনীয়তা আর অনলাইন সেশন নিয়ে সাধারণ প্রশ্নগুলো।

সেশনের ফি কত?

প্রত্যেক প্রফেশনাল নিজের ফি ঠিক করেন; প্রোফাইলে ফি আর সেশনের দৈর্ঘ্য লেখা থাকে। এর বাইরে কোনো লুকানো খরচ নেই।

সেশন কীভাবে বুক করব?

বিশেষজ্ঞের প্রোফাইলে “সেশনের অনুরোধ” পাঠান, অথবা কার কাছে যাবেন বুঝতে না পারলে আমাদের জানান। আমরা ফোন করে সময় ও পেমেন্টের পদ্ধতি নিশ্চিত করব।

অনলাইন সেশন কীভাবে হয়?

সময় নিশ্চিত হলে সেশনের লিংক এসএমএসে পাঠানো হয়। সময় হলে লিংকে চাপলেই ভিডিও বা অডিও কল শুরু হবে। একটি নিরিবিলি জায়গা, হেডফোন আর ভালো ইন্টারনেট রাখুন।

আমার কথা কি গোপন থাকবে?

হ্যাঁ। সেশনে যা বলেন তা আপনার আর আপনার প্রফেশনালের মধ্যেই থাকে। ওয়েবসাইটের ফর্মে দেওয়া তথ্য শুধু সত্তার অনুমোদিত দল দেখে। বিস্তারিত নীতিমালা ও নিয়মাবলিতে।

সেশন বাতিল করলে টাকা ফেরত পাব?

সেশনের অন্তত ২৪ ঘণ্টা আগে বাতিল করলে পুরো টাকা ফেরত পাবেন, অথবা বিনামূল্যে সময় বদলাতে পারবেন। বিস্তারিত নিয়ম নীতিমালার “বাতিল ও রিফান্ড” অংশে।

সাইকোলজিস্ট নাকি সাইকিয়াট্রিস্ট, কার কাছে যাব?

ওষুধ লাগতে পারে বা লক্ষণ তীব্র হলে সাইকিয়াট্রিস্ট; কথা বলে সমস্যা নিয়ে কাজ করতে চাইলে সাইকোলজিস্ট। বিস্তারিত পড়ুন, অথবা আমাদের জানান, আমরা মিলিয়ে দেব।

প্রফেশনালরা কীভাবে যাচাই হন?

স্নাতক ও স্নাতকোত্তর সনদ, প্রশিক্ষণ, রেফারেন্স ও পরিচয়পত্র যাচাই করে (সাইকিয়াট্রিস্টদের ক্ষেত্রে BMDC রেজিস্ট্রেশনও) এবং উপদেষ্টা প্যানেলের অনুমোদনের পর প্রোফাইল চালু হয়। বিস্তারিত

সেলফ-টেস্টের উত্তর কি কোথাও জমা থাকে?

না। সেলফ-টেস্টের উত্তর আপনার ফোন বা কম্পিউটারেই হিসাব হয়, আমাদের কাছে আসে না।

১৮ বছরের কম বয়সী কেউ কি সেবা নিতে পারবে?

পারবে, তবে অভিভাবকের সম্মতি ও যোগাযোগের মাধ্যমে।

এখনই খুব খারাপ লাগছে, কী করব?

সত্তা সাপোর্ট লাইন 01788-116045 (২৪ ঘণ্টা, একজন সাইকোলজিস্ট দায়িত্বে)-এ ফোন করুন। জীবন আসন্ন ঝুঁকিতে থাকলে এখনই ৯৯৯।

আরও প্রশ্ন থাকলে?

ফোন করুন 01788-116045।

এখনই কারও সাথে কথা বলা দরকার? সত্তা সাপোর্ট লাইনে ফোন করুন (২৪ ঘণ্টা, একজন সাইকোলজিস্ট দায়িত্বে): 01788-116045। জীবন আসন্ন ঝুঁকিতে থাকলে ৯৯৯ নম্বরে কল করুন।

কল করুন 01788-116045