সত্তা লেখা, শব্দ বা বিশেষজ্ঞ খুঁজুন

হোম / গোপনীয়তা ও নিয়ম

গোপনীয়তা ও নিয়ম

আপনার কোন তথ্য আমরা রাখি, কেন রাখি, আর কে দেখতে পায়।

মানসিক স্বাস্থ্যের তথ্য সবচেয়ে সংবেদনশীল তথ্যের একটি। তাই সত্তা শুধু প্রয়োজনীয় তথ্যই সংগ্রহ করে, আর আপনার সম্মতি ছাড়া কিছুই প্রকাশ করে না।

নিয়মাবলির মূল কথা

  • সেবা নিতে বয়স ১৮ বা তার বেশি হতে হবে। ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে অভিভাবক যোগাযোগ করবেন।
  • সত্তা ক্লায়েন্ট ও যাচাইকৃত প্রফেশনালের মধ্যে যোগাযোগের মাধ্যম; এটি জরুরি চিকিৎসাসেবা নয়। জীবন আসন্ন ঝুঁকিতে থাকলে ৯৯৯-এ যোগাযোগ করতে হবে।
  • সত্তার নতুন সেবা, ওয়ার্কশপ ও বিশেষ দিনের খবর এসএমএস বা ইমেইলে পাঠানো হতে পারে; এসব বার্তায় কখনো আপনার সমস্যা বা সেশনের কথা থাকে না, আর যেকোনো সময় বন্ধ করা যায়।
  • প্রফেশনালরা ক্লায়েন্টের সাথে কোনো ব্যক্তিগত বা আর্থিক সম্পর্কে জড়াবেন না, প্ল্যাটফর্মের বাইরে ব্যক্তিগত যোগাযোগ করবেন না এবং নিজের প্রশিক্ষণের সীমার মধ্যে সেবা দেবেন।
  • সত্তার ভেতরের মেসেজ কথোপকথনের দুই পক্ষ দেখেন। ক্লায়েন্টের নিরাপত্তা (যেমন আত্মহত্যার ঝুঁকি), অভিযোগ যাচাই বা আইনি প্রয়োজনে সত্তার অ্যাডমিন, এবং অ্যাডমিনের অনুমতি থাকলে অফিস ম্যানেজার, মেসেজ দেখতে পারেন; প্রতিবার কে, কখন দেখেছেন তা নথিভুক্ত থাকে। মেসেজ প্রায় ১৮ মাস পর নিজে থেকে মুছে যায়।

বাতিল ও রিফান্ড

  • সেশনের অন্তত ২৪ ঘণ্টা আগে বাতিল করলে পুরো টাকা ফেরত, অথবা বিনামূল্যে নতুন সময়।
  • ২৪ ঘণ্টার কম সময় আগে বাতিল করলে বা সেশনে না এলে টাকা ফেরত হবে না।
  • প্রফেশনাল সেশন বাতিল করলে বা প্রযুক্তিগত কারণে সেশন না হলে পুরো টাকা ফেরত বা বিনামূল্যে নতুন সময়।
  • ভর্তি প্রস্তুতির কোর্স: প্রথম পেইড টেস্টের আগে বাতিল করলে পুরো টাকা ফেরত।
  • টাকা যে মাধ্যমে দেওয়া হয়েছে, সেখানেই ৭ কর্মদিবসের মধ্যে ফেরত যাবে।

যে তথ্য সংগ্রহ করা হয়

  • ফর্মের তথ্য: নাম বা ছদ্মনাম, মোবাইল নম্বর, জেলা, আর আপনি যা লিখে পাঠান।
  • প্রফেশনালদের আবেদন: শিক্ষাগত ও পেশাগত তথ্য, কাগজপত্র ও রেফারেন্স। কাগজপত্র গোপনে সংরক্ষিত থাকে এবং শুধু যাচাইয়ের কাজে ব্যবহার হয়।
  • সেশনের তথ্য: বুকিংয়ের তারিখ, সময়, মাধ্যম ও পেমেন্ট।
  • সেলফ-টেস্ট: উত্তর আপনার ডিভাইসেই হিসাব হয়; আমাদের কাছে আসে না।
  • ওয়েবসাইট ব্যবহারের পরিসংখ্যান: কতজন কোন পেজ দেখেছেন, পরিচয় ছাড়া।

কে কী দেখতে পারেন

  • ফর্মে দেওয়া তথ্য শুধু সত্তার অনুমোদিত দল দেখে, সেবা দেওয়ার জন্য।
  • সেশনের নোট শুধু সংশ্লিষ্ট প্রফেশনাল দেখতে পারেন।
  • রিভিউয়ে আপনার নাম প্রকাশ হয় না।
  • সত্তা কখনো আপনার তথ্য বিক্রি করে না বা অন্য প্রতিষ্ঠানকে দেয় না।

গোপনীয়তার সীমা

কারও জীবন আসন্ন ঝুঁকিতে থাকলে, বা আইন অনুযায়ী বাধ্য হলে, প্রয়োজনীয় ন্যূনতম তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জরুরি সেবার সাথে ভাগ করা হতে পারে। প্রথম সেশনেই প্রফেশনাল এই সীমা সম্পর্কে জানাবেন।

আপনার অধিকার

  • নিজের তথ্য দেখা ও সংশোধন করা
  • নিজের তথ্য মুছে ফেলার অনুরোধ
  • এসএমএস বা ইমেইল যেকোনো সময় বন্ধ করা

তথ্যের নিরাপত্তা

সব তথ্য এনক্রিপ্টেড সংযোগে (HTTPS) আদান-প্রদান হয়। সংবেদনশীল তথ্যে প্রবেশাধিকার সীমিত।

যোগাযোগ

গোপনীয়তা নিয়ে যেকোনো প্রশ্নে ফোন করুন: 01788-116045