সত্তা লেখা, শব্দ বা বিশেষজ্ঞ খুঁজুন

হোম / সত্তা একাডেমি / অন্যান্য

অন্যান্য

DECP Written & Viva Exam Experience – Question Pattern ও প্রস্তুতির সম্পূর্ণ গাইড

লেখা: লামিয়া আজমসিআর২০২৪-২০২৫ সেশন, DECP পড়তে ১ মিনিট ১৯ অক্টোবর ২০২৬

Feldman বই, Research Methodology, viva dress code ও question pattern নিয়ে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি

লামিয়া আজম (২০২৪-২০২৫ সেশন)

ডিইসিপিতে লিখিত পরীক্ষার জন্য আমি Feldman-এর Understanding Psychology ভালোভাবে পড়েছিলাম, তাছাড়া রিসার্চ মেথডোলজি ও পরিসংখ্যানের বেসিক পড়েছিলাম। লিখিত পরীক্ষায় মূলত সাইকোলজিক্যাল বেসিক প্রশ্ন এসেছিল — যেমন প্যাভলভ, স্কিনার, ভিগটস্কি, ইমোশন, রিসার্চ ডিজাইন ইত্যাদি। স্ট্যাটিস্টিক্স থেকে একটু অ্যানালিটিক্যাল প্রশ্ন এসেছিল।
ভাইভাতে আমি ফরমাল শাড়ি পরেছিলাম। প্রেফার করব শাড়ি পরা — ফরমাল পছন্দ করেন টিচাররা। কোনো টিচার ইংলিশে কনভারসেশন করলে তাকে ইংলিশেই উত্তর দেওয়া ভালো। ভাইভাতে মূলত তারা পারসোনালিটি ইভ্যালুয়েট করেন, আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা নিয়েই বেশিরভাগের সাথে কথা বলেন। পাশাপাশি রিসার্চের বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন। আমার সাথে কনভারসেশন ছিল মূলত আমার পার্সোনাল লাইফ নিয়ে — ভাইভা ইজি-গোয়িং করার জন্য টিচাররা প্রথমে গল্প করেন, তাই ভয়ের কোনো কারণ নেই।
আমাকে GAD, Humanistic ও Psychodynamic থিওরির মধ্যে পার্থক্য এবং ইন্টারভেনশনের ক্ষেত্রে আমি কোনটা প্রেফার করব জানতে চেয়েছিল, পাশাপাশি Quasi experiment ও True experiment-এর ফিচার জানতে চেয়েছিল। শেষে জিজ্ঞাসা করেছিল এখানে অনেক সাবমিশন/প্রেজেন্টেশন থাকবে, আমি ডেডলাইন মেইনটেইন করি কিনা।
এটাই ছিল আমার পরীক্ষার ওভারঅল এক্সপেরিয়েন্স। তবে আমি মনে করি অনার্সের চার বছরের বেসিক বিষয়গুলো পড়লেই চান্স পাওয়া সম্ভব। নিজের প্রয়োজন ও ক্যাপাসিটি অনুযায়ী রুটিন মেইনটেইন করে পড়লেই হবে। শুভকামনা সবার জন্য।

এটি একজন শিক্ষার্থীর নিজের অভিজ্ঞতা ও মতামত; সত্তার এডিটর পড়ে প্রকাশ করেছেন। আপনার অভিজ্ঞতাও লিখতে পারেন। লেখা পাঠান

এরপর কী করবেন

বাংলা স্কেল লাইব্রেরি