ডিইসিপি ভাইবায় কী জিজ্ঞেস করে? সিআর-এর নিজের অভিজ্ঞতা
ডিইসিপি ভাইবা দিয়ে আসা 2024-2025 সেশনের সিআর-এর অভিজ্ঞতা:থিওরি, রিসার্চ আর কনফিডেন্স থেকে শুরু করে কোথায় কোথায় থেকে প্রশ্ন করা হয়েছিল? আর কীভাবে প্রস্তুতি নিলে ভয় কমে।

আমি ফরম্যাল ড্রেসে গিয়েছিলাম। সাথে প্রয়োজনীয় সব কাগজপত্র ফাইলে সুন্দর করে নিতে হবে।
সবচেয়ে বেশি যে ব্যাপারটা দেখা হয়, তা হলো আপনার কনফিডেন্স কতটুকু। আপনি সুন্দরভাবে কথা বলা, এক্সপ্রেশন, সবকিছু প্রেশারে কীভাবে মেইনটেইন করেন। মনে রাখতে হবে, “ঘাবড়ে যাওয়া” চলবে না, ভয় পাওয়া যাবে না। আমার কাছে ব্যাপারটা ভাইবা ফিল করার চেয়ে প্রফেশনাল একটা কথাবার্তা মনে হওয়াই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এভাবে ভাবলে ভয় কম লাগে।
আমার সাথে কথা শুরু হয়েছিল নরমাল গল্পচ্ছলে: কোথায় থাকি, ফিউচার প্ল্যান কী, কেন এই ফিল্ডে আসতে চাই, আমার গোল কী, এই ডিপার্টমেন্টই কেন, প্যাশন কী, হবি ইত্যাদি। কথার মাঝে টুকটাক সাইকোলজিক্যাল থিওরি নিয়ে প্রশ্ন ছিল।
আমার প্রশ্নগুলো ছিল Freud, Erikson, Piaget, Vygotsky ইত্যাদির থিওরি নিয়ে। কিছু ডিজঅর্ডারের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আর সিমটম নিয়েও টুকটাক জিজ্ঞেস করেছিলেন। তবে ভাসা ভাসা জ্ঞান নিলে হবে না। থিওরিগুলো মুখস্থ না, আত্মস্থ করতে হবে। একটার সাথে অন্যটার ভিন্নতা, স্টেজগুলো কীভাবে এগোয়, কোনটায় কোন ফ্যাক্টর মেইন কাজ করে, ক্রিটিসিজম কী, এসব জানা থাকতে হবে।
আর অনার্স প্রজেক্ট রিসার্চ নিয়েও প্রশ্ন থাকে: রিসার্চের টাইটেল কী, কেন এটা বেছে নিয়েছ, হাইপোথিসিস কী, কী কী অ্যানালাইসিস করছ, কেন করছ, র্যাশনাল কী, লিমিটেশনগুলো কী কী, এইসব টুকটাক কথাবার্তা।
খুব বেশি কঠিন প্রশ্ন হয় না। স্যাররা জানতে চান তুমি কতটা কনফিডেন্ট, এই ফিল্ডে তোমার ডেডিকেশন আর ড্রিম কী, আর টুকটাক কিছু বেসিক প্রশ্ন। সাইকোলজি ফিল্ডে তোমার বেসিক ব্যাপারটাই নাড়াচাড়া করে দেখেন আর কী।
নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াও, প্রিপারেশন নাও, অবশ্যই ভালো হবে তোমার। শুভকামনা সবার জন্য।
এটি একজন শিক্ষার্থীর নিজের অভিজ্ঞতা ও মতামত; সত্তার এডিটর পড়ে প্রকাশ করেছেন। আপনার অভিজ্ঞতাও লিখতে পারেন। লেখা পাঠান